,

তারা ভাবেন, সারা বিশ্ব তাদের ভাবনাতেই চলবে

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় মার্কিন ধনকুবের জর্জ সোরেসকে কটাক্ষ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোরেসের মন্তব্যের প্রেক্ষিতে জয়শঙ্কর তাকে ‘বুড়ো, ধনী, জেদি ও বিপজ্জনক’ আখ্যায়িত করে বলেন, ‘এ ধরনের মানুষ ভাবেন, তিনি যা মনে করেন, সেটাই ঠিক। সারা বিশ্ব সেই ভাবনাতেই চলবে।’

এস জয়শঙ্কর বলেন, ‘নিউইয়র্কে বসে এ ধরনের মানুষ ভাবেন, তাদের ইচ্ছেমতো পৃথিবী চলবে। এজন্য তারা প্রচুর অর্থ খরচ করেন। তারা মনে করেন, তাদের পছন্দমতো প্রার্থীরা যদি জেতে তবে নির্বাচন ভালো হয়েছে। আর তা না হলে সেই দেশের গণতন্ত্র খারাপ। মজার বিষয় হলো, তারা বোঝাতে চান, সমাজের স্বার্থে এসব করা হচ্ছে। বাস্তবে এটা ভণ্ডামি।’ খবর উইওন নিউজের

জয়শঙ্কর বলেন, ‘এ ধরনের কথাবার্তা আমাদের দুশ্চিন্তাগ্রস্ত রাখে। কারণ আমরা জানি, ঔপনিবেশিকতা কী। আমরা সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। বাইরের শক্তি নাক গলালে কী বিপদ হয়, তা আমাদের জানা।’

৯২ বছর বয়সী জর্জ সোরেস সম্প্রতি জার্মানির মিউনিখে এক আন্তর্জাতিক সম্মেলনে আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্ক নিয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আদানিকাণ্ডের ফলে ভারত সরকারের ওপর মোদির প্রভাব কমবে। আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি ও কারচুপির যেসব অভিযোগ উঠেছে, মোদিকে তার জবাবদিহি করতে হবে সংসদে ও বিনিয়োগকারীদের কাছে। ভারতে গণতন্ত্রের নবজাগরণ ঘটবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট