,

সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে (৫০) গুলি করে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাড়াশ উপজেলার ভোগলমান চারমাথায় এ ঘটনা ঘটে। কুদ্দুস দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

আব্দুল কুদ্দুসের ছেলে মো. রুহুল আমীন দাবি করেন, ‌‌‘পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্যরা আমার বাবাকে গুলি করে হত্যা করেছে।’

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন পূর্ববাংলা সর্বহারা পাটির সদস্যরা ভোগলমান চারমাথা বাজারে আসে। তারা হ্যান্ডমাইকে লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা আব্দুল কুদ্দুসকে গুলি চালিয়ে হত্যা করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আব্দুল কুদ্দুসের বুকে গুলি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) অমৃত সূত্রধর বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা