,

যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে ‘নীরব’ পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার বিএনপিসহ সমমনা দল ও জোট এই নতুন কর্মসূচি ঘোষণা করে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,২৫ ফেব্রুয়ারি সব জেলায় পদযাত্রা হবে। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা হবে।

আজ শনিবার ময়মনসিংহে স্থায়ী কমিটির মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খুলনায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, গাজীপুরে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পদযাত্রা থেকে এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সকালে ফকিরাপুল পানির ট্যাংকের কাছে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে শেষে বক্তব্য করেন ১২ দলীয় জোটের সমন্বয়কারী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

গত ডিসেম্বর থেকে বিএনপিসহ সমমনা জোট যুগপৎভাবে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন শুরু করে। তারা গত দেড় মাসে সারা দেশে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ করেছে।

গত ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচির মধ্যদিয়ে তৃণমূল পর্যায়ে আন্দোলন শুরু করে বিএনপিসহ সমমনা জোটগুলো। শুক্রবার ও আজ সারা দেশে মহানগরে পদযাত্রা কর্মসূচির পর এই নতুন কর্মসূচি দেওয়া হলো।

এছাড়া ঢাকা মহানগর বিএনপি রাজধানীর পাঁচ জায়গায় থেকে পাঁচদিন নীবর পদযাত্রা করে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না