,

ইহসানউল্লাহ পাকিস্তানের নতুন গতিদানব

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দল মানেই পেসারদের মেলা। গতির পাশাপাশি সুইং-বাউন্সে পারদর্শী এক ঝাঁক পেসার সবসময়ই থাকে দলটির নিয়মিত একাদশে। ক্রিকেটে যুগের বিবর্তন হলেও পাকিস্তান হারায়নি তাদের পেস বোলিং সংস্কৃতি। এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো শোয়েব আখতার-ওয়াসিম আকরামরা চলে গেলেও তাদের জায়গা নিয়েছেন শাহীন আফ্রিদি-হারিস রউফ-নাসিম শাহরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন।

পাকিস্তান সুপার লিগের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্লাডিয়েটর্স এবং মুলতান সুলতানস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদম খারাপ হয়নি কোয়েটার। কিন্তু ষষ্ঠ ওভারে এসে হুট করেই খেলার মোড় ঘুরিয়ে দেন ইহসানউল্লাহ। একের পর এক ঝোড়ো গতির বোলিংয়ে ব্যাটারদের দিশেহারা করে তোলেন ২০ বছর বয়সী এ পেসার।

প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে সরফরাজ আহমেদের উইকেট তুলে নেন ইহসান। অষ্টম ওভারে আবারও ইহসানের ঝড়। এবার পরপর দুই বলে জেসন রয় এবং ইফতিখার আহমেদকে ফেরান তরুণ এ পেসার, রান দেননি একটিও। ৪৬ রানে ৫ উইকেট হারানোর পর ধুঁকতে থাকা কোয়েটাকে এগিয়ে নিচ্ছিলেন অভিজ্ঞ উমরান আকমল এবং মোহাম্মদ নেওয়াজ।

দিনটা ছিল ইহসানউল্লাহরই। তাই তার হাত থেকে বাঁচার কোনো সুযোগই পায়নি কোয়েটা। ১৩ তম ওভারে বোলিংয়ে এসে আবারও দুই উইকেট নিয়ে কোয়েটার সম্মানজনক সংগ্রহ পাওয়ার সুযোগটাও নষ্ট করে দেন তিনি। ও হ্যাঁ, এই ম্যাচে ঘণ্টায় ১৫২.৬ কি.মি. গতিতে বল ছুঁড়ে এবারের পিএসএলের সবচেয়ে বেশি গতির বলের রেকর্ডটাও নিজের করে নেন ইহসান। আর তাতেই পাওয়া গেছে, পাকিস্তান ক্রিকেটে নতুন গতিদানবের আগমণী বার্তা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট