সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের একজন ট্রাক চালকের সহকারী (অজ্ঞাত), ও অপরজন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। তিনি ত্রিলার উপজেলার ধানীখলা চিরকুমারিয়া গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়ানো ছিল। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক ওই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক এবং ধাক্কা দেওয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাক দুটি জব্দ করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ