সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেনকে এরদোয়ানের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল সোমবার সুইডেনকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে তুরস্কের কাছ থেকে কোনও সহায়তার আশা করা সুইডেনের উচিত নয়। সুইডেনের রাজধানী স্টকহোমে একটি বিক্ষোভে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর কয়েক দিন পর এমন হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। খবর বিবিসির।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর সুইডেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করেছে। কিন্তু এতে যোগ দিতে হলে ন্যাটোর সদস্য দেশ তুরস্কের অনুমোদন দরকার।

সুইডেনে যে বিক্ষোভে কোরআন পোড়ানো হয়েছিল, তার আগে কুর্দিরা একটি বিক্ষোভ করেছিল। সেখানে এরদোয়ানের কুশপুত্তলিকা ঝুলানো হয়।

এর প্রতিক্রিয়ায় এরদোয়ান বলেন, সুইডেনের আমাদের কাছ থেকে ন্যাটোর জন্য সমর্থন আশা করা উচিত নয়। এটা স্পষ্ট যে যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এই ধরনের অপমানজনক ঘটনা ঘটিয়েছে, তারা তাদের আবেদনের বিষয়ে আমাদের কাছ থেকে আর কোনও সহায়তা আশা করতে পারে না।

গত শনিবার অনুষ্ঠিত ওই বিক্ষোভের জন্য আগে থেকেই অনুমতি দিয়েছিল সুইডিশ কর্তৃপক্ষ। তবে কোরআন পোড়ানোর কোনও অনুমতি দেয়া হয়নি।

যে বিক্ষোভে কোরআন পোড়ানো হয়েছিল সেটির নিন্দা করেছেন এরদোয়ান। কট্টর ডানপন্থী একজন ডেনিশ রাজনীতিবিদ এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। এরদোয়ান বলেন, বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্মকে অবমাননার বৈধতা দেয়া যায় না। সুইডিশ সরকারও বিক্ষোভের সমালোচনা করেছে।

গত শনিবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেন, সুইডেনে মতপ্রকাশের স্বাধীনতা বেশ বিস্তৃত। তবে এর অর্থ এই নয় যে সুইডিশ সরকার বা আমি, বিক্ষোভে প্রকাশিত মতামতকে সমর্থন করি।

সোমবারের এরদোয়ানের মন্তব্যের জবাব দেওয়ার আগে বিলস্ট্রম বলেছেন, তিনি কোন মন্তব্য করার আগে তুর্কি নেতা ঠিক কী বলেছেন তা তিনি বুঝতে চান।

তিনি বলেন, ন্যাটো নিয়ে সুইডেন, ফিনল্যান্ড এবং তুরস্কের মধ্যে যে চুক্তি বিদ্যমান রয়েছে তা মেনে চলবে সুইডেন।

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ফিনল্যান্ডের সঙ্গে সুইডেনও ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে। কিন্তু সাম্প্রতিক বিক্ষোভ উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটোভুক্ত দেশগুলিতে মত প্রকাশের স্বাধীনতা একটি মূল্যবান জিনিস এবং এই কাজগুলি অনুচিত হলেও তা স্বাভাবিকভাবে অবৈধ ছিল না।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক বিক্ষোভের অনুমতি দেওয়ার সুইডিশ সরকারের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তিনি সুইডিশ প্রতিরক্ষামন্ত্রীর তুরস্ক সফর বাতিল করেছেন। কারণ, এসব অগ্রণযোগ্য বিক্ষোভের বিষয়ে সুইডেন কোন ও পদক্ষেপ নেয়নি।

সাম্প্রতিক সময়ে সুইডেনের কয়েকজন মন্ত্রী তুরস্ক সফর করেন। তখন আশা জেগেছিল সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে হয়তো আপত্তি তুলে নেবে তুরস্ক।

যেহেতু তুরস্ক ইতোমধ্যে ন্যাটোর সদস্য, সেজন্য তারা অন্য দেশকে যোগদানকে বাধা দিতে পারে। এরইমধ্যে সুইডেনের কাছে বেশ কিছু দাবি করেছে তুরস্ক। এর মধ্যে রয়েছে কিছু কুর্দি নাগরিককে তুরস্কের কাছে ফিরিয়ে দেয়া, যাদের সন্ত্রাসী বলে দাবি করেছে তুরস্ক।

চলতি মাসের শুরুর দিকে, সুইডিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, স্টকহোমে কুর্দি বিক্ষোভকারীরা যারা একটি ল্যাম্পপোস্ট থেকে তুরস্কের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা ঝুলিয়ে দিয়েছিল তারা সুইডেনের ন্যাটোতে যোগ দেয়ার আবেদনকে ভেস্তে দিতে চায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী