,

বিএনপির গণঅবস্থান ঘিরে সতর্ক পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ১০ দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এদিকে বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘিরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণঅবস্থানের জন্য ডিএমপি অনুমতি দিয়েছে। জনগণের নিরাপত্তার স্বার্থে ও বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, রাস্তায় যান চলাচল বন্ধ না করে বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণঅবস্থান কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণঅবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

এর আগে গত ৩০ ডিসেম্বর ১০ দফা দাবিতে ঢাকায় বিএনপিসহ বিরোধী দলগুলো যুগপৎভাবে গণমিছিল করেছিল। তার আগে বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও ২৭ দফা প্রস্তাব তুলে ধরেছে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ