সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বই আনতে গিয়ে বিদ্যালয়ের সামনেই প্রাণ গেল শিশুর

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নতুন বই আনতে গিয়ে বিদ্যালয়ের সামনে ট্রলিচাপায় সানজিদা ইয়াসমিন শারিকা (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ রোববার উপজেলার ঘোগা ইউনিয়নের হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শারিকা ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুল কাদের ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী বলে জানা গেছে।

আব্দুল কাদের জানান, সকালে সানজিদা বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে বই আনতে যায়। সেখানে গিয়ে সে বিদ্যালয়ের সামনের রাস্তায় সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, এ ঘটনায় ট্রলিসহ এর চালক মেহেদি হাসানকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ