,

রুটি বানানোর পরও যেভাবে নরম থাকবে

news-image

নিউজ ডেস্ক : রুটি বানানো অনেকের কাছেই বেশ ঝামেলার একটি কাজ। রুটি বানাতে গিয়ে বিপাকে পড়তে দেখা যায় অনেককেই। আর রুটি বানানোর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রুটি শক্ত হয়ে যায়, এ ঝামেলার জন্যই রুটি বানানো ঝামেলা মনে করেন রাঁধুনিরা। কিন্তু কিছু বিষয় খেয়াল রাখলেই রুটি অনেকক্ষণ পরে খেলেও শক্ত হবে না।

রুটির আটা মাখার সময়ে তাতে কুসুম গরম পানি ব্যবহার করুন। তারপর সেই পানি দিয়ে ভালো করে আটা মাখুন। আটার সঙ্গে সামান্য তেলও মেশাতে পারেন। এই পন্থা মেনে চললে আটা শক্ত হয়ে যাবে না এবং রুটি বানানোর সময় সুবিধা হবে।

আটা বা ময়দা মাখার সঙ্গে সঙ্গে তা দিয়ে রুটি তৈরি করবেন না। বরং একটি বাটিতে মাখানো আটা রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর গোল্লা তৈরি করুন।

রুটি তৈরি করার সময়ে অনেকেই কিন্তু কমবেশি শুকনা আটা ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে অবশ্যই রুটি সেঁকে নেওয়ার আগে ভালো করে শুকনা আটা ঝেড়ে নেবেন।

রুটি বানিয়ে হটপটে রাখাই ভালো। তবে সে ক্ষেত্রেও কাপড়ে মুড়িয়ে রাখা ভালো, না হলে শক্ত হয়ে যাবে রুটি।

অনেক সময়ে ভিন্ন পদের সঙ্গে একটু মোটা রুটি খেতে ভালো লাগে। তবে আটা দিয়ে মোটা রুটি বানালে তা শক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে আটার সঙ্গে খানিকটা দই মিশিয়ে নিতে পারেন।

অনেকের ধারণা, রুটি পালতা করে বেললেই তা নরম হবে, এই ধারণা ভুল। খুব বেশি পাতলা রুটি করলে তা কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়। তাই খুব পাতলা রুটি না করাই ভালো।

তাওয়া ভালো করে গরম না হলে রুটি কখনওই ফুলবে না। আবার খুব বেশি গরম হয়ে গেলে রুটি পুড়ে যাবে। তাই তাওয়া সঠিক মাত্রায় যাতে গরম থাকে, সে দিকে খেয়াল রাখুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র