,

যে ফলগুলি একসঙ্গে খেলে বাড়তে পারে বিপদ

news-image

সুস্থ থাকতে ফল খাওয়া নিঃসন্দেহে জরুরি। শরীরের যত্ন নিতে ফলের ভূমিকা অপরিহার্য। প্রতিদিন ফল খাওয়ার কথা বলে থাকেন পুষ্টিবিদ এবং চিকিৎসকরা। ফলে থাকা নানা প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেটে সমৃদ্ধ ফল ওজন কমানো থেকে শুরু করে ত্বকের যত্ন— সবেতেই সিদ্ধহস্ত। ফলের উপকারিতা নিয়ে সন্দেহ প্রকাশের জায়গা নেই। কিন্তু সব কিছুরই তো খারাপ এবং ভাল দিক রয়েছে। ফল খেলে এমনিতে কোনও অপকারিতা নেই। তবে কিছু ফল একসঙ্গে খেলে শরীরে সমস্যা দেখা দিতে পারে।

১) আঙুর এমনিতে শরীরের জন্য খুবই উপকারী। তবে বেশি খেলে এসিডিটি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যা আরও বড় আকারে দেখা দিতে পারে যদি আঙুরের সঙ্গে খেজুর খান। আঙুর এবং খেজুর একসঙ্গে খাওয়া ঠিক নয়।

২) পেয়ারাতে অ্যাসিড জাতীয় উপাদান থাকে। অন্য দিকে কলাতে শকর্রার ভাগ বেশি। শর্করা আর অ্যাসিড যদি একসঙ্গে জোট বাঁধে, সে ক্ষেত্রে এসিডিটি, বদহজম, মাথা ঘোরা, এমনকি, ক্লান্তির মতো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

৩) তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি। হজমশক্তি উন্নত করতে সাহায্য করে তরমুজ। তরমুজের সঙ্গে অন্য কোনও ফল খেলে হজমে ব্যাঘাত ঘটতে পারে।

৪) অনেকেই পেঁপের উপর লেবুর রস ছড়িয়ে খান। এতে স্বাদ অনেক গুণ বেড়ে গেলেও এই দু’টি ফল একসঙ্গে খাওয়া ঠিক নয়। পেঁপে এবং লেবু একসঙ্গে খেলে রক্তাল্পতা এবং হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। সুস্থ থাকতে এই দু’টি ফল একসঙ্গে না খাওয়াই ভাল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র