,

গুগলে ডাক পেলেন সুনামগঞ্জের লিমন

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :’ গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লিমন। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের প্রয়াত ব্যবসায়ী আকিকুর রেজা ও মা সেনারুল বেগমের ছেলে।

আগামী বছর মার্চ মাসে তাইওয়ানের গুগল অফিসে যোগ দেবেন তিনি। গত মঙ্গলবার লিমনকে নিজেদের তাইওয়ান অফিসে যোগ দিতে একটি অফিসিয়াল চিঠি দিয়েছে গুগুল। লিমন নিজেই গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

লিমন ২০১১ সালে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০১৩ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইসএসসি পাসের পর ২০১৩–১৪ সেশনে শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেখানে অধ্যায়নরত অবস্থায় ২০১৮ সালে স্যামসাং বাংলাদেশ অফিসে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। সর্বশেষ গত ২০ ডিসেম্বর গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেলেন।

লিমন বলেন, ‘কম্পিউটার সাইন্সে যারা লেখাপড়া করে তাদের সবার ইচ্ছে থাকে গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করার। আমারও ইচ্ছে ছিল, তা পূরণ হয়েছে। তবে গুগলের ইন্টারভিউ প্রসেসিংটা অনেক লম্বা। ৫ মাসে অনেক রাউন্ড প্রসেস হওয়ার পর গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার অফারটা পেয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির