,

চশমার পাওয়ারের খুঁটিনাটি

news-image

অনলাইন ডেস্ক : চোখের সমস্যা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এমন সমস্যায় চোখে কিছু না হোক, দেখার ক্ষেত্রে সমস্যা বাড়বেই। এজন্য প্রায়ই চশমার পাওয়ার বদলাতেও হয়। কিন্তু কবে বদলাবেন তা সম্পর্কে সুষ্ঠু ধারণা কি সবার আছে?

চশমা
ততদিন পরপর বদলাবেন?
এটুকু বোঝার জন্য দৃষ্টি সমস্যা অথবা রিফ্রেকটিভ সম্পর্কে ধারণা থাকা চাই। যারা বিজ্ঞানে পড়েছেন তারা জানেন কোনো বস্তু থেকে উৎসারিত আলোকরশ্মি চোখে আপতিত হয়ে রেটিনার কোনো বিন্দুতে মিলিত হবে। এই রশ্মি চোখে আপতিত হয়ে রেটিনার যেকোনো বিন্দুতে মিলিত হবে। আর এই আলোকরশ্মি চোখে প্রবেশের সময় কর্নিয়া ও প্রাকৃতিক লেন্স অতিক্রম করার সময়ে দিক বদলায়। তারপর মিলিত হয় কোনো বিন্দুতে। এই বিন্দুকে বলে ফোকাল পয়েন্ট। আর পুরো ব্যাপারটাই রিফ্রাকশন। যদি কোনো কারণে এই বিন্দুর মিলন ব্যর্থ হয় তখন দৃষ্টি সমস্যা হবে। এটাই মূলত দৃষ্টির সমস্যা।

চশমা
তাহলে উপায়?
শিশুদের ক্ষেত্রে চোখের লেন্সের পরিপক্বতা আসাটা চলমান। জন্মের কয়েক বছরের মধ্যে এই কাজ স্বাভাবিকভাবেই হওয়ার কথা। তবে কারও কারও ক্ষেত্রে তার ব্যতিক্রম হতে পারে। তাই শিশুদের চশমার প্রয়োজন হলেই তা আজীবন রাখতে হবে তা না। যাদের চশমার পাওয়ার কম তাদের বয়স ২৫ এর আশপাশে হলে একসময় প্রয়োজন হয় না। চিকিৎসকের কাছে ছয় মাস পরপর চেকাপ করালে বুঝতে পারবেন।
বিশেষ কিছু অবস্থায় চোখের পাওয়ারে ব্যবধান ঘটে। রক্তে সুগারের মাত্রা ওঠানামায় পাওয়ারও ওঠানামা করে। চোখের লেন্সের ওপর সুগারের প্রভাব এজন্য দায়ী। রক্তে অনিয়ন্ত্রিত সুগার থাকলে চোখের তরলে সুগারের মাত্রা বেড়ে লেন্সে প্রবেশ করে। এজন্য চোখে আগের পাওয়ার কাজ করে না।
গ্লুকোমার সমস্যা থাকলে ঘন ঘন চশমা বদলাতে হবে। আবার কিছু ওষুধ খেলেও নিরাময় পাবেন।
শিশুদের ছয় মাস পরপর চেকাপ করান। ডায়াবেটিস রোগীরা বছরে দুবার কিংবা একবার পরীক্ষা করানো দরকার।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা