,

গর্ভবতী মায়ের খাদ্যাভ্যাস

news-image

নিউজ ডেস্ক : গর্ভকালীন সময় মায়েদের শারীরিক এবং মানসিক বিভিন্ন পরিবর্তন হয়। তাদের হরমোনাল পরিবর্তনের জন্য ব্যবহার ও আচরণেও পরিবর্তন দেখা যায়। এই সময় গর্ভবতী মায়ের অনেক রকমের খাবার খেতে মন চায়। এই খাবার খাওয়ার ইচ্ছাকে আমরা ‘প্রেগনেন্সির ফুড ক্রেভিলস’ বলে থাকি।

এই খাবারগুলোর মধ্যে আছে টক, মিষ্টি, ঝাল বা নোনতা খাবার। তবে কারও কারও অদ্ভুত কিছু জিনিস (খাদ্যবস্তু নয়) খাওয়ার ইচ্ছা করে, যা ‘পিকা’ নামে পরিচিত।

পিকা এক ধরনের ইটিং ডিজঅর্ডার। এতে আক্রান্ত ব্যক্তি মাটি, সাবান, বেকিং সোডা, ফ্রিজে জমা বরফ, কাগজ, দাঁতের মাজন, প্লাস্টিক, পা ও হাতের নখ, কয়লা, সিগারেটের ছাই, আঠা, চক, শ্যাম্পু ইত্যাদি খেয়ে থাকেন।

গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন গর্ভবতী নারীর একজন পিকায় আক্রান্ত হন। গর্ভধারণের প্রথম পাঁচ সপ্তাহের মধ্যেই এর লক্ষণ দেখা দিতে পারে। পরবর্তী তিন মাসে ধীরে ধীরে এর তীব্রতা বাড়তে থাকে, শেষের দিকে কমে।

গর্ভাবস্থায় পিকা হওয়া মানে পুষ্টির ঘাটতি বা অপুষ্টি রয়েছে। সাধারণত যেসব নারীর শরীরে প্রয়োজনীয় খনিজের (আয়রন, জিংক, ক্যালসিয়াম) ঘাটতি থাকে, তাদের মধ্যে অখাদ্য (মাটি) খাওয়ার প্রবণতা বাড়ে। আবার অনেক সময় মানসিক সমস্যা থেকেও পিকা দেখা দিতে পারে।

যেসব ক্ষতি হতে পারে

গর্ভাবস্থায় সঠিক সময়ে যদি পিকা নিয়ন্ত্রণ করা না হয়, তবে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। সাধারণত অভোজ্য কিছু খাওয়া মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হয়।

হজম করা কঠিন, এমন অভোজ্য জিনিস খেলে তা সংক্রমণের কারণ হতে পারে। অভ্যন্তরীণ রক্তক্ষরণসহ বমি বমি ভাব, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেটে আলসার ও অন্ত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।

যা করতে পারেন

গর্ভাবস্থায় পিকার লক্ষণ শুরু হলে আচার বা চাটনি খেতে পারেন। চিনিমুক্ত চুইংগাম, এলাচের দানা চিবাতে পারেন।

ফলের রসের আইস কিউব করে রাখতে পারেন। সেটা খাওয়া যাবে।

এ সময় আয়রন, ক্যালসিয়াম, জিংক ও ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় বেশি রাখতে হবে।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা করতে হবে। মিনারেল ও ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হবে। মনে রাখুন

পিকা প্রতিরোধ করা সম্ভব নয়, তবে যথাযথ সুষম পুষ্টির মাধ্যমে পিকার প্রতিকার সম্ভব।

পিকার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না