,

শীতে ছেলেদেরও চাই ত্বক ও চুলের যত্ন

news-image

অনলাইন ডেস্ক : শীত পড়েছে। এই সময়ে ছেলেদের ত্বক হয়ে ওঠে আরও বেশি শুষ্ক ও রুক্ষ। দরকার পড়ে বাড়তি যত্নের। শীতের মধ্যেও প্রাণোজ্জ্বল ত্বক ও ঝলমলে চুল পেতে সহায়ক হতে পারে এই টিপসগুলো-

ত্বকের যত্নে:

শীতে ত্বকের বড় সমস্যা হচ্ছে শুষ্কতা। মুখ ধোয়ার পর দ্রুত টানটান হয়ে পড়ে যা খুবই অস্বস্তিকর। ত্বকের শুষ্কতা কমাতে প্রতিদিন সকালে ও রাতে ময়েশ্চারাইজার যুক্ত ক্রিম ব্যবহার করতে হবে।

এছাড়া রাতে ঘুমানোর আগে ১/৪ কাপ দুধ এ ১ চামচ মধু ও ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।

এরপর ২০ মিনিট পর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। শুষ্কতা কমার পাশাপাশি ত্বক হয়ে উঠবে আরও কোমল ও উজ্জ্বল।

চুলের যত্নে:

শীত আসলেই মাথায় খুশকি, চুল ভাঙা, রুক্ষ ও চিটচিটে হয়ে যাওয়া সমস্যা দেখা দেয়। ঋতু পরিবর্তনের সময় ত্বকের সহনশীলতা বদলে যায়, ফলে এই সমস্যাগুলো হয়ে থাকে।

খুশকির জন্য কার্যকরী টোটকা হল লেবু ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে চুলে ম্যাসাজ করা। চুলে খুশকি দূর করার জন্য তেল গরম করে মাথায় ম্যাসাজ করাটাও বেশ উপকারী। সপ্তাহে দুবার চুলে শ্যাম্পু করুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র