,

আলু-মুরগির কবাব

news-image

মাত্র ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে কবাব! রইল এমন একটি কবাবের হদিশ যা তৈরি করে ফেলা যাবে মাত্র ১৫ মিনিটেই। নাম আলু-মুরগির কবাব।

উপকরণ

১। সেদ্ধ করা আলু: ২৫০ গ্রাম

২। সেদ্ধ মুরগির মাংস: ২৫০ গ্রাম

৩। গরম মশলা: ১ টেবিল চামচ

৪। ভাজা জিরা গুঁড়া: ১ টেবিল চামচ

৫। সোয়া সস: ১ চামচ

৬। আদা-রসুন বাটা: ১ চামচ

৭। ডিম: দু’টি

৮। বিস্কুটের গুঁড়া: এক কাপ

৯। লবন ও তেল পরিমাণ মতো

প্রণালী

১। সেদ্ধ করে রাখা আলু ও মাংস একসঙ্গে নিয়ে তাতে দিয়ে দিন সব মশলা।

২। ভাল করে মেখে নিন। ঝাল ভাল লাগলে দু’টি মরিচ কুচিয়ে দিয়ে দিন মিশ্রণে।

৩। মিশ্রণটি ১৫ মিনিটের জন্য রেখে দিন ফ্রিজে।

৪। ফ্রিজ থেকে বের করে মিশ্রণটি নিয়ে ছোট ছোট টিক্কির আকার দিন।

৫। একটি পাত্রে ডিম ফাটিয়ে রাখুন। টিক্কিগুলি ডিমে চুবিয়ে নিন।

৬। বিস্কুট গুঁড়া মাখিয়ে গরম তেলে ভেজে নিলেই তৈরি আলু-মুরগির কবাব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র