,

ঢাকা জেলা বিএনপির নেতৃত্বে আশফাক-নিপুণ

news-image

নিজস্ব প্রতিবেদক : খন্দকার আবু আশফাককে সভাপতি ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপি’র আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৩০ অক্টোবর ঢাকা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নিপুণ রায় চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি। এ ছাড়াও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘প্রথমত আমার ওপর আস্থা রেখে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমরা একটি কাজ করতে চাই। তা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আগামী আন্দোলন-সংগ্রাম সফল করতে স্বল্প সময়ের মধ্যে জেলার ১০টি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ঢাকা জেলা বিএনপিকে আন্দোলনের মডেল ইউনিট হিসেবে গড়ে তোলা।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করা, গণতান্ত্রিক পরিবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা এবং ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

আংশিক কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সভাপতি শাহ মইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস