,

ফরিদপুর থেকে পদ্মা সেতু দিয়ে ঢাকায় ফিরলেন মির্জা ফখরুলরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষ করে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় ফিরেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। আজ শনিবার বিকেলে ফরিদপুরের কোমরপুর আব্দুলল আজিজ ইনস্টিটিউশন মাঠে দলটির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পাড়ি দেয় বিএনপি মহাসচিবসহ দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা বিভাগীয় সমাবেশে যোগ দিতে শুক্রবার বিকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরে যান। এরপর শনিবার সমাবেশ শেষ করে আবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় ফেরেন তারা।

গত ৫ নভেম্বর বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিমানে চড়ে বরিশাল যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কারণে গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুবলীগের সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব পদ্মা সেতু দিয়ে যাতায়াত করছেন না। তিনি মির্জা ফখরুলকে কটাক্ষ করে পদ্মা সেতু ব্যবহারের আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না