,

যুবলীগের মহাসমাবেশ ‘জনসমুদ্রে পরিণত হব’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১১ নভেম্বর) আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানান, ওইদিন বেলা আড়াইটা থেকে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের যেকোনো সংকটে মুখ্য ভূমিকা পালন করে।

রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগ নেতাকর্মীরা বিএনপি-জামায়াত ও তাদের অনুসারীরা যদি রাজপথে নৈরাজ্য করার চেষ্টা করে তবে তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের ৯২ দিনের হরতাল দেশবাসী ভুলে যায়নি। হরতাল চলাকালে বিএনপি-জামায়াত চক্র অগ্নিসংযোগের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা করেছে এবং মোট ৫৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

যুবলীগের মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে আশাপ্রকাশ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, যুব সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত করার জন্য মোট ১০টি উপকমিটি গঠন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট থাকবে।

সংবাদ সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দিন, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, তাজউদ্দিন আহমেদ, জুয়েল আরেং, আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন ও ডা. খালেদ শওকত আলী, যুগ্ম মহাসচিব মো. বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও মো. রফিকুল আলম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু ও মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না