,

বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে তাবিথ আউয়ালের মামলার আবেদন

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর বনানী থানার ওসি নূরে আজমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। তার ওপর হামলা হয়েছে উল্লেখ করে মামলার আবেদন করেন তিনি।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ মামলার আবেদন করেন তাবিথ আউয়াল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ মঙ্গলবার দেবেন বলে জানান।

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা মামলার আবেদনে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। পাশাপাশি আসামিদের শাস্তি এবং সাক্ষীদের ক্ষতিপূরণের আবেদনও জানানো হয়।

ওসি নূরে আজম ছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের যাদের আসামি করা হয়েছে- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির, শ্রমিক লীগের বাবু, যুবলীগের শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, মারুফ ও শফিক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিদ্যুৎ, গ্যাস ও জালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে গত ১৭ সেপ্টেম্বর বনানীর কাকলী থেকে গুলশান দুই নম্বর গোলচত্বর পর্যন্ত মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে বিএনপি।

ওই কর্মসূচি চলাকালে মামলার আসামিদের নেতৃত্বে দুই-তিনশ সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রদক্ষিণ করে। এ সময় মামলার বাদী তাবিথ আউয়াল বনানী থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি। পরে কর্মসূচি শেষ হলে বাদীসহ নেতাকর্মীরা যাওয়ার সময় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালায়।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর