,

সানিয়া-শোয়েব দাম্পত্যে ভাঙনের গুঞ্জন

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রীড়া বিশ্বে সানিয়া মির্জা-শোয়েব মালিক দম্পতি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনৈতিকভাবে চিরশত্রু দুই দেশের নাগরিক হওয়ায় তারা প্রায়ই সংবাদের শিরোনাম হন। ২০১০ সালে ভারতের সানিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের শোয়েবের। তবে এবার সেই সম্পর্ক ফাটল ধরেছে বলে জানা গেছে। পাকিস্তানসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমনটি জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডেইলি জাং’জানিয়েছে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিয়ে ভেঙে যাওয়ার মুখে! একটি সূত্রের বরাত দিয়ে তারা বলছে, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে।

জানা যায়, শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে।

এমন গুঞ্জন ভারী হয়েছে সানিয়া মির্জার কিছু পোস্টের পর। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লেখেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’

পরে ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লেখেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’

অবশ্য সম্পর্ক ভাঙার ব্যাপারে সানিয়া বা শোয়েব এখনও কিছুই বলেননি।

সানিয়া-শোয়েব দুজনই ভারত ও পাকিস্তানের ক্রীড়ার বড় তারকা। নারী টেনিসে ভারতের সবচেয়ে বড় তারকা সানিয়া। আর পাকিস্তান ক্রিকেটকে ২০ বছরের বেশি সার্ভিস দিয়েছেন শোয়েব মালিক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির