,

সমাবেশে যাওয়ার পথে ইশরাকের গাড়ি বহরে হামলার অভিযোগ

news-image

বরিশাল প্রতিনিধি : ঢাকা থেকে বরিশালে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদীর মাহিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বরিশালে বিভাগীয় গণসমাবেশের উদ্দেশ্যে ঢাকা থেকে একটি গাড়ি বহর নিয়ে রওনা হন। পথে পথে ব্যাপক বাধার মুখে পড়ে গাড়ি বহরটি। এসময় গাড়ি বহরটি বরিশালের কাছাকাছি গৌরনদীর মাহিরা বাজারে পৌঁছলে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অক্ষত থাকলেও ভাঙচুর করা হয় তার পেছনে থাকা বহরের বেশ কয়েকটি গাড়িতে। গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপির সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ এবং ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে। কাপুরুষের মতো রাতের আধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছে। কিন্তু আমরা দমে যাবার পাত্র নই। সকল বাধা মোকাবিলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি। যত হামলায় করুক না কেন, কোন বাধাই এবার বিএনপি নেতা-কর্মীদের দমাতে পারবে না।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না