,

আগের মতো আর মাছও জোটে না

news-image

নিজস্ব প্রতিবেদক : দেলোয়ার হোসেন সংসারের হাল ধরতে ১৮ বছর রাজধানীতে ঝালমুড়ি বিক্রি করছেন। এখন তার বয়স ৩৮। সাম্প্রতিক সময়ে খাদ্যপণ্য থেকে শুরু করে প্রায় সব জিনিসের দাম বাড়ায় বেশ বিপাকে পড়েছেন তিনি। এমনটা আর আগে হয়নি বলে জানালেন দেলোয়ার।

শরীয়তপুরের বাসিন্দা দেলোয়ার থাকেন মহাখালী এলাকায়। তিনি বলছিলেন, এখন আয়-ব্যয়ের হিসেব নিয়ে তিনি বেশ চিন্তিত। বাজারে গেলে অনেক কিছুই না কিনে চলে আসেন। বাসায় ছোট ছোট তিন বাচ্চা। দুটি পড়ে। তাদের অনেক চাহিদাই মেটানো যায় না।

তিনি দেশ রূপান্তরকে বলেন, চলতি বছরের জুন-জুলাইয়ের দিকেও ঝালমুড়ি বিক্রি করে প্রতি মাসে আয় হতো ২০-২৫ হাজার টাকা। এখন আর তেমন বিক্রি নেই। গত তিন মাস ১৬-২০ হাজারের মধ্যে উঠা-নামা করছে। এই টাকার মধ্যে ঘর ভাড়ার জন্য খরচ হয় ৯-১০ হাজার টাকা, দুই বাচ্চার পড়ার পেছনে খরচ হয় ৩-৪ হাজার টাকা, গ্রামের বাড়িতে মা-বাবাকে পাঠান ৩-৫ হাজার টাকা। অর্থাৎ টেনেটুনে সংসার চালাতে হয়।

তিনি আক্ষেপ করে বলেন, ‘মুড়ি বেচে যা রোজগার করতাম তা দিয়ে ভালোই দিন কাটত। কিন্তু গত কয়েক মাস ধরে খরচের সঙ্গে তাল মিলাতে পারছি না। সবকিছুর দাম বেশি। কয়েক দিন পরপরই দাম বেড়ে যায়।’

দেলোয়ার জানান, মাঝে মাঝে বাচ্চাদের জন্য মুরগি বা গরুর মাংস কেনেন। বরাবর মাছই খেতেন। প্রতি মাসে অন্তত ১৫ দিন মাছ খেতেন। এখন দাম বাড়ায় মাছ খাওয়া কমিয়ে দিয়েছেন।

নিজের ব্যবসা নিয়ে বলছিলেন, যেসব উপাদান দরকার সবগুলোর দাম এখন দ্বিগুণ হয়েছে। ৬ মাস আগের ২৫ টাকা কেজির কাবলি বুট এখন কিনতে হচ্ছে ৮০-৮৫ টাকা করে, ৬০ টাকার ছোলা ৯০ টাকা ও ৮০ টাকার যে পরিমাণ সরিষার তেল কিনতেন এখন তা কিনতে লাগে ১৮০ টাকা। এছাড়া মুড়ি ও পেঁয়াজের দাম বেড়েছে। কাঁচা মরিচের দামও উঠা-নামা করে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির