,

মামলার জবাব দিতে সময় পেলেন জি এম কাদের

news-image

আদালত প্রতিবেদক : বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা ও জাতীয় পার্টির সাবেক উপদেষ্ট জিয়াউল হক মৃধার করা মামলায় জবাব দাখিলের সময় নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আইনজীবী কলিমুল্লাহ মজুমদারের মাধ্যমে তিনি এ সময়ের আবেদন করেন। বিচারক মাসুদুল হক শুনানি শেষে সময় আবেদন মঞ্জুর করেন।

আইনজীবী কলিমুল্লাহ মজুমদার বলেন, ‘মামলায় আমরা বিবাদী জি এম কাদের, জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মামুদ আলম ও মহাসচিব মজিবুল হক চুন্নুর পক্ষে ওকালতনামা দাখিল করেছি। একই সঙ্গে জবাব দাখিলের জন্য সময় চেয়েছিলাম। আদালত আবেদন মঞ্জুর করেছেন। আশা করছি ধার্য্য তারিখের আগেই জবাব দাখিল করে দিব।’

গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের উপর জাতীয় পার্টির দলীয় কার্যক্রম থেকে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ জারি করেন। গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা ও মশিউর রহমান রাঙ্গা গত ৩ অক্টোবর জি এম কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করেন। সেই মামলার আলোকে আদালত সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের আদেশে বলা হয়, জি এম কাদের ২০১৯ সালের ২৮ ডিসেম্বরের গঠনতন্ত্রের আলোকে পার্টির কোনো সিদ্ধান্ত যাতে গ্রহণ করতে না পারে এবং কোনো কার্যক্রম চালাতে না পারে সেই মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হলো।

 

এ জাতীয় আরও খবর

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি