,

নিজ দেশেই বাইডেনের ‘হুঁশিয়ারি’

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর কয়েক দিন বাকি আছে। তা নিয়ে এরই মধ্যে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, কোনো প্রার্থী মধ্যবর্তী নির্বাচনের পরাজয় মেনে না নেওয়া দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার বিবিসির অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া বাইডেন আগামী ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমেরিকানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ডেমোক্র্যাট এই নেতা বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা ষড়যন্ত্র এবং বিদ্বেষে ছড়াচ্ছে।

গতকাল টেলিভিশন ভাষণে বাইডেন বলেন, ‘আমাদের অবশ্যই রাজনৈতিক সহিংসতা এবং ভোটারদের ভয় দেখানোর বিরুদ্ধে অপ্রতিরোধ্য কণ্ঠে দাঁড়াতে হবে।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের এই সমস্যার মুখোমুখি হতে হবে, আমরা এটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না।’

তবে বিরোধী রিপাবলিকানরা বাইডেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তিনি দেশকে বিভক্তি ও বিপথগামী করছেন। মধ্যবর্তী এই নির্বাচনের মাধ্যমে দেশটির কংগ্রেসের দুই আইনসভায় কারা আধিপত্য করবে তা ঠিক হতে যাচ্ছে।

বিভিন্ন পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যেতে পারে, আর সিনেটের আধিপত্য যেকেউ নিতে পারে।

দেশটিতে বর্তমানে মধ্যবর্তী নির্বাচন ঘিরে নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। ডেমোক্র্যাট প্রার্থীদের জেতাতে প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি প্রচারণার মাঠে নেমেছেন বারাক ওবামাও। অন্যদিকে ট্রাম্পের দলও মাঠ কাঁপাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির