,

মিষ্টি দই পাতবেন কী ভাবে

news-image

নিউজ ডেস্ক : শেষ পাতে দই ছাড়া ভূরিভোজ সম্পন্ন হয় না অনেকেরই। কিন্তু টক দই যত সহজে বাড়িতে পাতা যায়, মিষ্টি দই বানানো ততটা সহজ নয়। দেখে নিন, কী ভাবে বাড়িতেই বানিয়ে নেয়া যায় দোকানের মতো মিষ্টি দই।

উপকরণ

দুধ: এক লিটার

পানি: এক কাপ৩

চিনি: ২০০ গ্রাম

দইয়ের সাজা: দুই টেবিল চামচ

মাটির পাত্র: একটি

প্রণালী: প্রথমে এক লিটার দুধে এক কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। দুধ প্রায় অর্ধেক হয়ে এলে তাতে চিনি দিয়ে ভাল করে নেড়ে দিন। দুধ আরও ঘন হয়ে এলে গ্যাস থেকে নামিয়ে নিন। কিছু ক্ষণ রেখে ঠান্ডা হতে দিন। দুধ ঈষদুষ্ণ গরম থাকতে দইয়ের সাজা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এর পর মিশ্রণটি মাটির পাত্রে ঢেলে ভারী মোটা কাপড় দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিন। ছয় থেকে সাত ঘণ্টার মধ্যে দই জমে যাবে। ফ্রিজ থেকে বার করে পরিবেশন করুন দোকানের মতোই সুস্বাদু, ঘরে তৈরি মিষ্টি দই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র