,

আ.লীগ বুঝে গেছে তাদের পায়ের নিচে মাটি নেই: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ বুঝে গেছে, তাদের পায়ের নিচে মাটি নেই। তারা বুঝে গেছে এই দেশের জনগণ আর তাদের সঙ্গে নেই। এই জন্য তারা ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করছে। আমাদের সমাবেশ করতে দেবে না, বারবার হুমকি দিচ্ছে তারা। এত হুমকি কারা দেয়। যারা ভেতরে দুর্বল তারাই হুমকি দেয়।’

আজ বুধবার দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রতিটি সমাবেশের দুইদিন আগে সরকার পরিবহন বন্ধ করে দিয়েছে। তারা অত্যাচার করেছে, আক্রমণ করেছে। কিন্তু তারা পেরেছে কি খুলনার সমাবেশকে বন্ধ করতে। রংপুরের সমাবেশ প্রমাণ করেছে সেখানে বিএনপি ছাড়া আর কোনো দল নেই। আমাদের নেতাকর্মীরা দুই-তিনদিন আগে চিড়া, মুড়ি, গুড় ও গামছা বেধে সমাবেশে এসেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের এখন জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরাই বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা ভাগাড়ে পরিণত করেছে। এখানে আর কোনো কিছু অবশিষ্ট নাই। যার জন্য তাদের মুখ থেকেই সব কথা বেরিয়ে আসছে। তাদের উপদেষ্টা বলছেন, আমাদের বিদ্যুৎ নেই, পয়সা নেই, জ্বালানি কিনব কই থেকে।’

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অধিকার আদায়ের সংগ্রাম করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অধিকার আদায়ের সংগ্রামে ৫ জন নেতাকর্মীকে হারিয়েছি। তার আগে ৯০০ জনের বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে গৃহবন্দি করা হয়েছে। আমরা গণতন্ত্রের আন্দোলন করছি। এই লড়াই শেষ লড়াই। এই লড়াই ব্যক্তির বা দলের জন্য নয়। এই লড়াই জাতিকে রক্ষা করার জন্য।’

জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগাঠনিক সম্পাদক এএসই ওবায়দুর রহমান চন্দন, বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়ার উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না