,

ওজন কমাতে চাইলে ভরসা রাখতে পারেন সবুজ শাকসবজিতে!

news-image

নিউজ ডেস্ক : সুস্থ থাকতে সবুজ শাকসবজির গুরুত্ব অপরিসীম। হৃদ্‌রোগের ঝুঁকি কমানো থেকে স্থূলতার সমস্যা— সব কিছুর সমাধান লুকিয়ে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজিতে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, যারা স্লিম হতে চাইছেন, তাদের ভরসা হতে পারে নানা ধরনের শাক ও সবজি। মিনারেলস, পটাশিয়াম, ক্যালশিয়াম, জিঙ্কের মতো পুষ্টিকর উপাদানে ভরপুর শাকসবজি হতে পারে ওজন কমানোর অন্যতম হাতিয়ার। বাজারে স্বাস্থ্যকর শাকসবজির অভাব নেই। তবে স্লিম হওয়ার জন্য কোনগুলি বেছে নেবেন, তা জেনে নেয়া জরুরি।

ওজন কমাতে সাহায্য করে, রইল তেমন কয়েকটি সবুজ শাকসবজির সন্ধান।

পালংশাক

এই শাকে ফাইবারের পরিমাণ বেশি। ফলে হজমশক্তির উন্নতির জন্য পালংশাক অব্যর্থ। হজম যত দ্রুত এবং ভাল করে হবে, স্লিম হওয়ার পথ তত প্রশস্ত হবে। বিশেষ করে পেটের মেদ ঝরাতে মরিয়া হয়ে উঠেছেন যারা, এই শাক তাদের জন্য অত্যন্ত উপকারী।

ব্রকোলি

শীত আসছে। তার আগেই বাজার ছেয়ে গিয়েছে এই সবজিতে। ব্রকোলিতে থাকা ফাইবার হজমশক্তি বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও দারুণ কার্যকরী। এমনকি ডায়াবিটিসের সমস্যা কমাতেও ব্রকোলি হতে পারে অন্যতম হাতিয়ার। ব্রকোলিতে ক্যালোরির পরিমাণ খুব কম। জলের পরিমাণও বেশি। স্লিম হওয়ার জন্য এই দু’টি বিষয় একান্ত ভাবে জরুরি।

লেটুস

ওজন কমানোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল লেটুস পাতা। ফাইবার এবং জল-সমৃদ্ধ এই পাতা বাড়তি মেদ ঝরাতে সাহায্য করে।

পার্সলে পাতা

পার্সলে পাতার একটি বৈশিষ্ট্য, এটি একটি ডাইইউরেটিক খাবার। অর্থাৎ এটি দেহের জলীয় ভার কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি, এই পাতায় রয়েছে ইউজিনল নামের একটি তেল। এই তেল বিপাক হার বাড়ায়।

ধনেপাতা

বাঙালির অতিপরিচিত ধনেপাতা ম্যাগনেশিয়াম, ভিটামিন বি ও ফলিক অ্যাসিড-সমৃদ্ধ। তা ছাড়াও এতে রয়েছে কোয়েরসেটিন নামক একটি উপাদান, যা মেদ ঝরাতে কাজে আসতে পারে। এই উপাদানটিও বিপাক হার বাড়িয়ে তোলে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না