,

স্কুলছাত্রীর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রেখেছিল স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে পাশে অন্তত ১২ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, শনিবার স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যেতে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রীর মরদেহ মহাসড়কে রেখেই অবরোধ করে স্থানীয় জনতা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্যের বরাত দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে ওভারব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দিলে বিকাল ৩টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আর অবরোধ তুলে নিলেও যান চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর