বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের সমাবেশে এসে মারা গেলেন বিএনপি নেতা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এসে মারা গেলেন দিনাজপুরের কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আজ শনিবার বিকেলে ৪টার দিকে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশস্থলেই মারা যান তিনি।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপির নেতা সুভাষ দাস বলেন, ‘মোস্তাফিজুর রহমান কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে। আগে থেকেই তিনি হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।’

আজ দুপুর ১২টার পর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই জেলা বিএনপির নেতাদের বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশের মাঠ সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে উঠতে থাকে। জেলা নেতাদের বক্তব্যের মধ্যেই দুপুর ১টা ৫৫ মিনিটে সভাস্থলে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ আরও বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। গণসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

 

এ জাতীয় আরও খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় আইনপ্রণেতাদের

‘সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ আর্জেন্টিনা’

ন্যাটো নিয়ে ‘খুবই হতাশ’ ট্রাম্প

ঢাকার বাতাসের মানে কিছুটা স্বস্তি

শিক্ষার্থীদের বাংলা ব্লকেডে অচল হয়ে পড়েছিল রাজধানী

বন্যার আশঙ্কায় এইচএসসি পরীক্ষা নিয়ে বাড়ছে উদ্বেগ

১৯ কেজি স্বর্ণ পাচারে বিমানের ৪ কর্মীর যোগসূত্রের সন্দেহ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

তাজমহলকে মন্দির দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে তলব

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

এমবাপ্পেকে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে