,

ভিন্ন স্বাদের মালাই ফুলকপি

news-image

নিউজ ডেস্ক :পোলাও হোক বা লুচি, সঙ্গে ফুলকপির একটা পদ চাই-ই-চাই! তবে ফুলকপি মানেই হয় রোস্ট আর না হয় ডালনা। স্বাদ বদল করতে মালাই কপি বানিয়ে ফেললে কেমন হয়? খুব সামন্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই পদ। রাতে ভূরিভোজে জমবে বেশ। রইল রেসিপি।

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪২
উপকরণ

ফুলকপি: ১টি (ডুমো করে কাটা)

পেঁয়াজ কুচি: আধ কাপ

কারিপাতা: ৬টি

হলুদ গুঁড়া: ১ টেবিল চামচ

নারকেলের দুধ: ১ কাপ

সর্ষা: ১ চা চামচ

মরিচ গুঁড়া: আধ চা চামচ

সর্ষার তেল: ৩ টেবিল চামচ

লবন ও চিনি: স্বাদমতো

ফ্রেশ ক্রিম: ২ চামচ

প্রণালী

কড়াইতে সর্ষের তেল গরম করে সর্ষার ফোড়ন দিন। তার পর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। গুঁড়া মশলা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। এর পর আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলি দিয়ে ভাল করে ভেজে নিয়ে মশলায় দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে নারকেলের দুধ মিশিয়ে দিন। স্বাদমতো লবন, চিনি দিয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট দশেক পরে ছাকা খুলে ক্রিম মিশিয়ে দিন গরম ভাত কিংবা লুচি পরোটার সঙ্গে গরমাগরম পরিবেশন করুন মালাই কপি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র