,

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন নেতাকর্মীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। মাঠে দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ ।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই সম্মেলন শুরু হবে।

সরেজমিনে দেখা যায়, মূলমঞ্চে ঢাকা জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা অবস্থান করছেন এবং জেলার বিভিন্ন এলাকা থেকে সম্মেলনস্থলে দলের কর্মীরাও আসা শুরু করেছেন।

এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে প্রধান বক্তার বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ বক্তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর সম্মেলনের সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ। সঞ্চালনায় থাকবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ