,

ভাইকে বেঁধে বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ছোটভাইকে গাছের সঙ্গে বেঁধে পোশাক শ্রমিক কিশোরীকে (১৬) সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টায় শ্রীপুর পৌরসভার কেওয়া (চন্নাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল গাজীপুর মহানগর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার সাইফুল ইসলামের ছেলে।র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এএসএম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জি. এম মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সালনা এলাকায় কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি জাহিদুল শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় পালিয়ে আছে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তার নানা আজগর গুরুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পোশাক শ্রমিক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছে। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় সোপর্দ করা হয়।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, রাত ১১টায় ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে র‌্যাব। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

গত ২১ অক্টোবর দুপুরে ৪/৫ যুবক গাজীপুর মহানগরীর টেকনগপাড়ার রাস্তা থেকে ভিকটিম কিশোরী ও তার ছোটভাইকে তুলে দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়। পরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে পরিত্যক্ত টিনশেড বাড়ির ভেতরে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধভাবে চার যুবক ধর্ষণ করে। পরে কিশোরী সুযোগ পেয়ে পালিয়ে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন।

অন্যদিকে ঘটনার পর যুবকেরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী হৃদয় ও মনির নামে দুই যুবককে আটক করে। তবে প্রধান আসামি জাহিদুল ইসলাম ও তার অপর সহযোগী নাসিম পালিয়ে আত্মগোপনে চলে যায়। ভিকটিম চাকরির সন্ধানে ছোট ভাইকে সঙ্গে নিয়ে ওই এলাকায় এসেছিল বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ