,

সৌদিপ্রবাসী চাচা শ্বশুরের অনৈতিক প্রস্তাবে থানায় গৃহবধূ

news-image

জয়পুরহাট প্রতিনিধি : সৌদিপ্রবাসী চাচা শ্বশুরের অনৈতিক প্রস্তাবের অভিযোগ নিয়ে জয়পুরহাটের কালাই থানায় হাজির হয়েছেন এক গৃহবধূ। গতকাল শুক্রবার ওই থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযুক্ত চাচা শ্বশুর লুৎফর রহমান কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামের বাসিন্দা মোস্তফা ফকিরের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে লুৎফর রহমান তার পরিবারের সঙ্গে কথা বলার জন্য তার ভাতিজা বউয়ের ম্যাসেঞ্জারে নিয়মিত ফোন দিতেন। এরই ধারাবাহিকতায় তিনি ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাবসহ নানা অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। বিষয়টি ওই নারী প্রথমে তার স্বামী এবং লুৎফর রহমানের বাবা মোস্তফা ফকির, মা লুৎফন নেছা ও ভাই নয়ন ফকিরকে অবগত করলেও উল্টো তাকেই দোষারোপ করেন ও হুমকি-ধামকি দেন।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‌‘তার প্রস্তারের কথাগুলো আমার স্বামীকে যদি বলি, তাহলে ভাড়া করা মাস্তান দিয়ে তাকে হত্যা করা হবে বলে হুমকি পর্যন্ত দিয়েছে। এ জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি।’

এসব অভিযোগের বিষয়ে লুৎফর রহমানের সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে তার মা লুৎফন নেছা মুঠোফোনে ছেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ছেলেকে শাসন করেছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা বসে সমঝোতা করেছি।’

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, ‘ভুক্তভোগী এক নারীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ