,

কক্সবাজারে হত্যা মামলার আসামিসহ ৪১ রোহিঙ্গা গ্রেপ্তার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ১৩, ১৮, ১৯, ১৭, ২০ ও ২০ এক্সটেনশনে এ অভিযান চালানো হয়। ৮ এপিবিএন-এর উদ্যোগে ১৪ ও ১৬ এপিবিএন ও জেলা পুলিশ অভিযানে অংশ নেয়।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

ফারুক আহমেদ জানান, ৮ এপিবিএন বিশেষ এই অভিযানকে ‘অপারেশন রুট আউট’ নামকরণ করে। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় যাতে কোনো অপরাধী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ সদস্যরা মোতায়েন ছিলেন।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারীদের নির্মূল করার লক্ষ্যে পরিচালিত অভিযান তদারকি করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফর। অভিযানে ৮, ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশ অংশগ্রহণ করে।

ফারুক আহমেদ আরও জানান, অভিযানে ৮ এপিবিএনের দায়িত্বাধীন রোহিঙ্গা ক্যাম্পসমূহ থেকে ৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৬ জন হত্যা মামলার আসামি। মাদকসহ গ্রেপ্তার করা হয় ৩ জনকে। অন্যান্য মামলার আসামি ৪ জন। আটককৃতদের মধ্যে বিভিন্ন অপরাধের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত হন ২৮ জন।

গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামিরা হলেন- ক্যাম্প ১৮, ব্লক-এল/১৮ এর মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ আলম(৫৫)। ব্লক/১৭ এর মৃত আবদুল মজিদের ছেলে জুনায়েদ (২৫)। আবু তালেবের ছেলে মছন আলী (২০) মৃত মোস্তাক আহমদের ছেলে মো. ওসমান (৩৪)। ক্যাম্প ১৩, ব্লক- ডি/৩ এর জাহিদ হোসেনের ছেলে মো. তাহের ওরফে লালা ফুতিয়া (২৫)। ব্লক- এফ/৩ এর মৃত আমির হামজার ছেলে সোয়াইব (২৫)।

মাদকসহ প্রেপ্তারকৃতরা হলেন- ক্যাম্প ১৩, ব্লক-জি/২ এর মৃত নুর আহমদের ছেলে দিল হোসাইন (৪৪)। ব্লক-ই/৪ এর মৃত কবির আহমদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৯) ও ক্যাম্প ১৮, ব্লক-এইচ/৬২ এর মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহ (৫৩)।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর