,

ঘন কুয়াশায় বন্ধের ২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধের পর শনিবার (২৯ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিট থেকে ফের চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় তেমন যানবাহনের সারি দেখা যায়নি।

এর আগে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৩০ মিনিটে ফেরি চলাচল বন্ধ রাখে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক খোরশেদ আলম দেশ রূপান্তর-কে মুঠোফোনে জানান, শনিবার ভোর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৩০ মিনিটে দৌলতদিয়া প্রান্তে ফেরি বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৭টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ