রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘যাত্রীরা ভোগান্তিতে পড়েছে জানি, কিছু করার নেই’

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌরসভার পরিষদপাড়ার বাসিন্দা ভোলানাথ বর্মন। তার পায়ে ব্যথা। রংপুরে যাবেন ডাক্তার দেখাতে। কিন্তু ঠাকুরগাঁও বাস টার্মিনালে এসে দেখেন, কোনো বাস যাচ্ছে না রংপুরে। এতে করে দুর্ভোগে পড়েন তিনি। তার মতো অনেক যাত্রীই পড়েছেন সংকটে।

ঠাকুরগাঁও থেকে বাসগুলো গিয়ে থামছে সৈয়দপুরের রাবেয়া মোড় পর্যন্ত। উপায় না পেয়ে সৈয়দপুর পর্যন্ত বাসে করে যাচ্ছেন যাত্রীরা। এরপর সেখান থেকে অন্য কোনো যানবাহনে যাচ্ছেন রংপুরে।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবির কথা উল্লেখ করে রংপুর জেলা বাস মালিক সমিতি আজ শুক্রবার সকাল থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে। এ কারণে ঠাকুরগাঁও জেলা থেকে রংপুরে কোনো বাস যাচ্ছে না। তবে চলাচল করছে মাইক্রোবাস, ট্রাকসহ অন্য যানবাহন।

আজ দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও বাস টার্মিনালে রংপুর যাওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায় সিরাজুল ইসলামকে। তিনি বলেন, ‘রংপুরে আমার শ্বশুরবাড়ি। হঠাৎ করে শাশুড়ি খুব অসুস্থ। তাই মা, স্ত্রী ও ২ বাচ্চাকে নিয়ে রংপুর যাওয়ার জন্য বাস টার্মিনালে এসেছি। কিন্তু এখান থেকে রংপুরে কোনো বাস যাচ্ছে না। জানতে চাইলে তারা জানায়, রংপুরে নাকি ধর্মঘট চলছে।’

নুর হোসেন নামের আরেক যাত্রী বলেন, ‘গতকাল রংপুর থেকে ঠাকুরগাঁও এসেছি ব্যবসার কাজে। দুপুরে রংপুর ফেরার জন্য ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলাম। কিন্তু বাস রংপুরে যাচ্ছে না। বাসগুলো যাচ্ছে সৈয়দপুরের রাবেয়া মোড় পর্যন্ত। তাই রাবেয়া মোড় পর্যন্ত যাওয়ার জন্য বাসে উঠলাম। এরপর সেখান থেকে অন্য কোনো যানবাহনে করে রংপুরে যেতে হবে। এটা চরম ভোগান্তি আমাদের জন্য।’

ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর রুটে প্রতিদিন ১৫টি বাস চলাচল করে। আজ দুপুর ১টা পর্যন্ত সাতটি বাস চলছে। তবে বাসগুলো সৈয়দপুরের রাবেয়া মোড় পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে।

ঠাকুরগাঁও জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ বলেন, ‘ধর্মঘট থাকার কারণে রংপুরে বাস চলাচল করছে না। তবে মাইক্রোবাস ও কার চলাচল করছে।’

ঠাকুরগাঁও জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু বলেন, ‘রংপুর জেলা বাস মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। তারা আমাদেরকে চিঠিও দিয়েছে। তাই কোনো মালিক ঝুঁকি নিয়ে রংপুরে বাস ছাড়তে ইচ্ছুক নয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছে রংপুর বাদে অন্যান্য রুটে আমাদের বাস চলাচল করবে।’

তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁও জেলা থেকে পঞ্চগড়, দিনাজপুর ও সৈয়দপুরের রাবেয়া মোড় পর্যন্ত বাস চলাচল করছে। এ ছাড়া ঠাকুরগাঁও জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল করছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে জানি, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই।’

প্রসঙ্গত, আগামীকাল শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। সেই সমাবেশের আগেই রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর মালিক সমিতি।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ