,

ক্রাচে ১২০ কিলোমিটার পাড়ি দিয়ে বিএনপির সমাবেশে ষাটোর্ধ্ব আজিজার

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশি বাধা ও ভয়ভীতি’ উপেক্ষা করে প্রায় ১২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্রাচে ভর করে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে পৌঁছেছেন কুড়িগ্রামের উলিপুরের ষাটোর্ধ্ব শারীরিক প্রতিবন্ধী (পঙ্গু) আজিজার রহমান।

তিনি উপজেলার হাতিয়া ইউনিয়নের বিএনপির সদস্য। এক দুর্ঘটনায় ২০ বছর আগে পা হারান। তবে হারাননি মনোবল।

তিনি জানান, বিএনপিকে ভালোবেসে এক পায়েই ছুটে এসেছেন জনসভাস্থলে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশ শুরুর আগেই রংপুরের পরিবহন মালিক ও শ্রমিকরা কয়েকটি দাবিতে পরিবহন ধর্মঘট আহ্বান করেন।

বিএনপির দাবি সমাবেশে যেন জমায়েত কম হয় সে জন্য সরকারের ইন্ধনে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়।

ধর্মঘট উপেক্ষা করে বিভিন্ন উপায়ে বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত থেকেই রংপুর আসতে শুরু করেন।

শুক্রবারও আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা রংপুরে জমায়েত হন। শুক্রবার সমাবেশের মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে বিভিন্ন হোটেলে হোটেলে রেড দিচ্ছে পুলিশ। গণতন্ত্র উদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের দাবি নিয়ে সারাদেশে যে গণসমাবেশ শুরু হয়েছে, তাতেই আওয়ামী লীগ সরকারের ভয় ধরেছে। সমাবেশে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে সরকার। পরিবহন ধর্মঘট ডেকেছে। কিন্তু এসব আমাদের সমাবেশে কোনো বাধা হতে পারবে না। মানুষের জোয়ার আসা শুরু হয়েছে। আপনারাই কাল লিখবেন, এ কোন সমাবেশ! শুধু মানুষ আর মানুষ। জনগণ জেগে উঠেছে, তারা তাদের অধিকার আদায়ে এখন সোচ্চার, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ আর ঘরে ফিরবে না।

 

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

গণপতি পরিবার হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যায় অসংগতি দেখছে আইন ও সালিশ কেন্দ্র

বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো

বৃষ্টিবিঘ্নিত দিনে পাকিস্তানের পেস আগুনে পুড়ল ইংল্যান্ড

অসুস্থতায় শয্যাশায়ী প্রীতি জিনতা

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সীতাকুণ্ডে আধুনিক সমরাস্ত্র কারখানা স্থাপন করবে সেনাবাহিনী

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ নওগাঁয়