,

news-image

সিমাই কেশরী
অল্প সময়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সিমাই কেশরী। সময় এবং শরীর দুই-ই বাঁচবে, নিজের হাতে বানানো মিষ্টি দিয়ে জমে যাবে আড্ডা।

সিমাই কেশরী বানাতে কী কী লাগবে?

উপকরণ

ঘি: ৪ টেবিল চামচ

সিমাই: ১ কাপ

চিনি: আধ কাপ

কাজু: ২ টেবিল চামচ

কিশমিশ: ১ টেবিল চামচ

পানি: ২ কাপ

কেশর: ১ টেবিল চামচ

ছোট এলাচ গুঁড়া: ১ চা চামচ

খাবার রং: এক চিমটে

প্রণালী

১) প্রথমে ছোট একটি পাত্রে হালকা গরম পানি নিয়ে, তার মধ্যে ১ টেবিল চামচ কেশর ভিজিয়ে রাখুন।

২) এ বার কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করতে দিন।

৩) এর মধ্যে সিমাই দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। খেয়াল রাখবেন আঁচ যেন একদম কম থাকে।

৪) অন্য একটি কড়াইতে আবার ২ টেবিল চামচ ঘি গরম করে কাজু বাদাম এবং কিশমিশগুলি ভেজে তুলে রাখুন।

৫) এ বার কড়াইতে ২ কাপ পানি এবং ভেজানো কেশরের পানি দিয়ে কিছু ক্ষণ ফুটতে দিন।

৬) পানি ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা সিমাই দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন।

৭) পানি পুরো শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৮) এর মধ্যে দিন আধ কাপ চিনি। ইচ্ছে হলে এক চিমটে কমলা খাবার রং দিতে পারেন।

৯) চিনি গলে যত ক্ষণ পর্যন্ত না একেবারে মিশে যাচ্ছে তত ক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন।

১০) রস শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন কাজু বাদাম এবং কিশমিশ।

১১) একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন।

 

এ জাতীয় আরও খবর

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কসবায় ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১০০ কিশোরের সাইকেলসহ বিভিন্ন উপহার লাভ

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের