,

সিত্রাংয়ের বাড়িতে উপহার নিয়ে হাজির ডিসি

news-image

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় জন্ম নেওয়া শিশু সিত্রাংয়ের বাড়িতে মানুষেল ঢল নেমেছে। আজ বৃহস্পতিবার সকালে আসেন নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় তিনি শিশুটির জন্য জামা কাপড়, শিশুর খাবার ও নগদ অর্থ ও উপহার সামগ্রী পরিবারের হাতে তুলে দেন।

গত সোমবার ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে আঘাত হানার সময় রাত ৮টার দিকে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস সিত্রাং। পিতা মো. শরিফ একজন ইটভাটা শ্রমিক। মা ফারজানা আক্তার গৃহিণী। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুর জন্ম ও নাম রাখা নিয়ে অনেকে পোস্ট করলে নজরে আসে সবার। দেশের গুরুত্বপূর্ণ বেশ কিছু গণমাধ্যমে এ সংবাদ প্রচার করা হয়। এর পরই শিশুটিকে দেখতে আসেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন, সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক ও হরনী ইউনিয়নের চেয়ারম্যান আখতার হোসেন।

আজ সকালে এক এক করে প্রশাসনের লোক ও জনপ্রতিনিধিরা সবাই তার বাড়িতে আসে। এ সময় সাধারণ মানুষেরাও দেখতে আসে শিশুটিকে। পরে জেলা প্রশাসকের দেওয়া মিষ্টি দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।

সিত্রাংয়ের মা ফারজানা আক্তার বলেন, ‘জেলা প্রশাসক স্যার আমাদের বাড়িতে আসবেন তা স্বপ্নেও ভাবিনি। আমার মেয়ের পাশে দাঁড়িয়েছেন। নগদ টাকা, উপহার ও খাবার দিয়েছেন। আমরা সবাই স্যারের কাছে কৃতজ্ঞ।’

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘এটি একটি সংগ্রামী পরিবার। দূর্যোগ মূহুর্তে প্রতিকূল পরিবেশে শিশুটির জন্ম হয়েছে শুনে দেখতে এলাম। উপস্থিত পরিবারটিকে নগদ অর্থ ও শুভেচ্ছা সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতে পরিবারটিকে সহিযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর