,

মিষ্টি কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্কুলছাত্র

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল ভ্রাতৃদ্বিতীয়ার (ভাইফোঁটা) মিষ্টি কিনতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বাধীন রায় নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নড়াইল-যশোর নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের অংশু রায়ের ছেলে। তিনি দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা সুমঙ্গল রায় জানান, নিহত স্বাধীন সকালে ভাইফোটার মিষ্টি কেনার জন্য মোটরসাইকেল নিয়ে তুলারামপুর বাজারে যাচ্ছিলেন। পথে তুলারপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার জোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন।

স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়