,

‘২০২৪ সাল পর্যন্ত থাকতে পারে চলমান অর্থনৈতিক মন্দা’

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক শঙ্কা প্রকাশ করেছেন, বর্তমানে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা চলছে তা ২০২৪ সালের বসন্ত কাল পর্যন্ত থাকতে পারে। বুধবার ক্রিপ্টোকারেন্সি ডগিকয়েনের নির্মাতা বিলি মার্কাসের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট বিনিময় হয় বিশ্বের শীর্ষ ধনী মাস্কের। সেই টুইটবার্তায় বিলি মার্কাস বলেন, ‘বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক কমে এসেছে। আমার মনে হয় এখন আমাদের আসন্ন অর্থনৈতিক মন্দা ও পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।’

জবাবে পাল্টা এক টুইটবার্তায় মাস্ক বলেন, ‘আমরা এখন মন্দার মধ্যেই আছি এবং সামনে যদি বৈশ্বিকভাবে বড় কোনো দুর্যোগ না ঘটে, সেক্ষেত্রে আগামী ২০২৪ সালের বসন্ত (প্রথমার্ধ) পর্যন্ত এই অবস্থা থাকবে। অবশ্য এটা নিছকই ব্যক্তিগত অনুমান।’

করোনা মহামারির দ্বিতীয় বছর অর্থাৎ ২০২১ সালে বিশ্বের প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। কিন্তু মহামারি পরবর্তী ধকল ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চলতি বছরে এই প্রবৃদ্ধির হার ৩.২ শতাংশ এবং ২০২৩ সালে তা কমে ২.৭ শতাংশ হতে পারে বলে সম্প্রতি শঙ্কা জানিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

অবশ্য মাস্কই একমাত্র ধনকুবের নন, যিনি বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে উদ্বিগ্ন আছেন। একই দিন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ই-কমার্স কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও এক টুইটবার্তায় জানিয়েছেন, অর্থনৈতিক মন্দার এই কঠিন স্রোতকে থামাতে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ও ঋণদাতা সংস্থা জেপি মর্গানের শীর্ষ নির্বাহী জেমি ডিমনও সম্প্রতি বৈশ্বিক টালমাটাল অর্থনীতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

তবে মাস্কের এই টুইটবার্তার ভিন্ন তাৎপর্য রয়েছে। গত সপ্তাহ থেকেই টেসলার গাড়ি বিক্রির হার কমে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

এদিকে, বুধবার মাস্ক টুইট করার পর যুক্তরাষ্ট্রের একটি অর্থনীতি বিশ্লেষণ সংস্থা যোগাযোগ করেছিল তার সঙ্গে। সেই সংস্থাকে মাস্ক বলেন, ‘এখন পর্যন্ত উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। সেই সঙ্গে এটাও বেশ ভালো একটি ব্যাপার যে মার্কিন ব্যাংকগুলো ঋণের বিপরীতে সুদের হার কিছুটা বাড়িয়েছে। যদিও এই হার আরও বাড়ানো উচিত ছিল।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর