,

অপহরণের অভিযোগ স্ত্রীর, পুলিশ দেখল হোটেলে পরোটা-ভাজি খাচ্ছেন স্বামী!

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে এক রাসায়নিক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক নারী। প্রযুক্তির সহায়তায় ২০ দিন পর চট্টগ্রামে থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় রেস্তোরাঁয় বন্ধুর সঙ্গে পরোটা-ভাজি খাচ্ছিলেন সজল কুমার রায় (৪৩) নামের ওই ব্যক্তি।

গতকাল মঙ্গলবার তাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, ওই ব্যক্তি আসলে পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে গিয়ে স্ত্রীর সহায়তায় অপহরণের নাটক সাজান।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত ৪ অক্টোবর নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী থানায় অভিযোগ করেন। তিনি অভিযোগে জানান, তার স্বামী গত ৩ অক্টোবর নিখোঁজ হয়েছেন। কিছু লোক তাকে তুলে নিয়ে গেছে। ব্যবসায়িক বিরোধের জেরে তাকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগ পাওয়ার পরপরই উত্তরা পশ্চিম থানার একটি দল সজলের খোঁজে নামে।

ওসি মহসীন বলেন, প্রযুক্তির সহায়তায় সোমবার সজলের অবস্থান চট্টগ্রামে বলে নিশ্চিত হওয়া যায়। ঘূর্ণিঝড় সিত্রাং-এর ঝুঁকি মাথায় নিয়েই ব্যবসায়ীকে উদ্ধারে চট্টগ্রামে পৌঁছে পুলিশ। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, সজল তার এক বন্ধুসহ একটি হোটেলে পরোটা-ভাজি খাচ্ছেন। তাকে কেউ অপহরণ করেনি। ’

উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, ‘সজল অপহৃত হননি, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। চট্টগ্রামে বন্ধুর সঙ্গে ঘুরছিলেন। আর এদিকে পুলিশ তাঁকে খুঁজতে খুঁজতে হয়রান।’

পুলিশ আরও জানিয়েছে, সজল প্রথমে কিছুদিন গাজীপুর ছিলেন, এরপর মোহাম্মদপুর থাকেন কয়েকদিন। তারপর চলে যান চট্টগ্রামে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর