,

খাওয়ার পর ৫ কাজে শরীরের ক্ষতি

news-image

অনলাইন ডেস্ক : ভরপেট খাওয়ার পর এমন কিছু কাজ আমরা করে থাকি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এই স্বভাবগুলো শরীরের রক্ত সঞ্চালনের অস্বাভাবিকতা থেকে শুরু করে, হার্টের অসুস্থতা, মেদবাহুল্য ইত্যাদি নানা সমস্যা আপনার অজান্তেই ডেকে আনছে।

দেখে নিন মূলত কোন কোন স্বভাবে এখনই বদল আনা প্রয়োজন।

১. ভরা পেটে ফল খাওয়ার প্রবাদকে মনে রেখে ভরপেট খাওয়ার পরেই ফল খাওয়ার অভ্যাস থাকলে বদলে ফেলুন। এমনিতেই ফল অ্যাসিডিক। ভরপেট খাওয়ার পরেই ফল খেলে শরীরে অ্যাসিডের মাত্রা বাড়ায়। তাই খাওয়ার প্রায় এক-দু’ ঘণ্টা পর ফল খেলে তবেই উপকার পাবেন।

২. খেয়ে উঠে গোসল করা অনেকেরই অভ্যাস। এতে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। ফলে পাকস্থলিতে রক্তের পরিমাণ বাড়ে। তাই খেয়ে উঠেই গোসল করলে হজমের সমস্যা হয়। শরীরের বিপাক হারকেও সমস্যায় ফেলে এই অভ্যাস।

৩. ভরা পেটে শরীরচর্চা করার স্বভাব থাকলে সে অভ্যাস ছাড়ুন। অনেকেই আছেন যারা জিমে যাওয়ার আগে প্রাতরাশে ভরপেট খাবার খান। এতে উপকার তো হয়-ই না, উল্টে শরীরকে কষ্ট দেওয়ার পাশাপাশি হজম প্রক্রিয়াকেও ব্যাহত করে তা।

৪. খেয়ে উঠে ঘুমিয়ে পড়াও ভালো নয়। এতে মেদ জমার সম্ভাবনা বাড়ে। বরং খাওয়ার পর অল্প হাঁটাহাঁটি করুন। এতে খাবারকে পাকস্থলী পর্যন্ত পৌঁছতে সাহায্য করাও হবে আবার তাকে হজমের উপযুক্ত করে তুলতে পারবেন।

৫. ভরপেট খাওয়ার পর ধূমপান করলে ক্ষতি বেড়ে যায় কয়েক গুণ। কারণ ওই সময় শরীরের বিপাকক্রিয়া শুরু হয়, তখনই তামাকের ধোঁয়া শরীরে গেলে তা আরও বেশি বিপজ্জনক।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ