,

ময়মনসিংহে জামায়াতের জেলা সেক্রেটারিসহ আটক ৩৭

news-image

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : ময়মনসিংহে একটি রেস্টুরেন্টে ‘গোপন বৈঠক’ করার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা সেক্রেটারি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন স্থান থেকে ওয়ারেন্টভূক্ত ও অন্যান্য মামলায় আরও ১৮ জনসহ মোট ৩৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় নগরের চরপাড়া এলাকার সালতানাত রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন, ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মো. আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মো. নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, গতকাল সকালে নগরীর চরপাড়া এলাকায় একটি মিছিল বের করার চেষ্টা করেন জামায়াতের নেতাকর্মীরা। এতে পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান তারা। পরে বিকেলে ওই এলাকার চরপাড়ায় সালতানাত রেস্টুরেন্টে গোপন বৈঠকের আয়োজন করেন জামায়াতের লোকজন। খবর পেয়ে সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ।

তিনি জানান, আটক হওয়া ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারসহ নাশকতা তৈরির পাঁয়তারা করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী