,

তারেক রহমানের পিএস অপুর বিচার শুরু

news-image

আদালত প্রতিবেদক : সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিচার শুরু করেছেন আদালত।

আজ রোববার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতেরর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আসামি অভিযোগ অস্বীকার করায় আগামী ২৭ নভেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এদিন শুনানিকালে কারাগার থাকা অপুকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে অ্যাডভোকেট নুর আলম অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর ফাতেমা খানম নীলা আসামির বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করেন। শুনানি শেষে অপু নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

মামলা থেকে জানা যায়, ২০২০ সালের ১ জানুয়ারি দুদক অপুকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয়। অপু জেলে থাকায় তার আইনজীবী ১৯ জানুয়ারি ১৫ দিনের সময় চান। এর পরিপ্রেক্ষিতে দুদক তাকে ২৯ জানুয়ারি সময় বর্ধিত করে। বর্ধিত কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি কমিশনের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে কমিশনের আরেক সহকারী পরিচালক রুহুল আমিন গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলা ছাড়াও অপুর বিরুদ্ধে রাজধানীর মতিঝিলের আমদানি-রপ্তানির দুটি অফিস থেকে নগদ ৮ কোটি ১৫ লাখ টাকা ৩৮ হাজার ৬৫০ টাকা উদ্ধারের একটি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?