শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে ছাত্র অধিকার পরিষদের মামলার আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদন : গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ আবেদন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

মামলার আসামিরা হলেন— মাহবুব খান, আমিনুর রহমান, নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাঁধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৌকত, রনি মোহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা।

এর আগে একই ঘটনায় মাহবুব ও নাজিম উদ্দিন ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ২৪ জনের রিমান্ড শুনানির দিন ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

ছাত্র অধিকার পরিষদের মামলার আবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদ স্মরণসভার আয়োজন করে। এর পর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুয়েট ছাত্র আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় গত ৭ অক্টোবর হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সভায় ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে থাকা চেয়ার ও মাইক ভাঙচুর করেন। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও। এতে পণ্ড হয়ে যায় ছাত্র অধিকার পরিষদের সমাবেশ। এতে উভয়পক্ষের প্রায় ১১ নেতাকর্মী আহত হন।

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু