,

অগ্নিদগ্ধ বাবার পর ছেলের মৃত্যু

news-image

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : বাবাকে বাঁচাতে আগুনে ঝাপ দিয়েছিলেন চা বিক্রেতা ছেলে কাজল মিয়া (৪০)। ময়মনসিংহের ভালুকা পৌরসভার কোর্ট ভবন এলাকায় আগুন থেকে বাবা আব্দুল মালেক পাঠানকে (৬৫) জীবিত উদ্ধারে করেন তিনি। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বাবার পর তাকেও হার মানতে হলো আগুনের কাছে।

বাবার মৃত্যুর দুইদিন পর আজ মঙ্গলবার সকালে কাজল চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে পৌরসভার কোর্ট ভবন এলাকায় জব্বার টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের একটি ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে আগুন ধরে যায়। এ সময় বাবাকে বাঁচাতে কাজল মিয়া এগিয়ে আসেন। জীবিত উদ্ধার করেন তার বাবাকে। তবে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আব্দুল মালেক ও তার কাজল মিয়া গুরুতর আহত হন। ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক গত রোববার ভোরে মারা যান। এর দুইদিন পর আজ মঙ্গলবার সকালে কাজল মিয়াও মারা যান।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার মামুন জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ হওয়ায় ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে সিগেরেট ধরাতে গেলে মুহূর্তেই পুরো ঘর আগুন ছড়িয়ে পড়ে। এতে বাবা ও ছেলে অগ্নিদগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির