,

বাংলাদেশি তরুণকে বিয়ে করলেন উলফা নেতা অনুপ চেটিয়ার মেয়ে

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশি তরুণ অনির্বাণ চৌধুরীকে বিয়ে করেছেন আসামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) প্রতিষ্ঠাতা নেতা অনুপ চেটিয়া ওরফে গোলাপ বড়ুয়ার মেয়ে বন্যা বড়ুয়া। গত ৩০ সেপ্টেম্বর আসামের ডিব্রুগড়ের জেরাইগাঁওয়ে তাঁরা বিয়ে করেন। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কারাগারে বন্দী থাকাকালে অনুপ চেটিয়ার মেয়ে ঢাকার মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় অনির্বাণ চৌধুরীর। পরিচয় থেকে প্রেম। সেই প্রেমের সূত্র ধরেই বিয়ে। বন্যা বড়ুয়ার বাবা গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়া আসামের মটক নৃ-গোষ্ঠীর সদস্য। মটক গোষ্ঠীর রীতিনীতি মেনেই বিষয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এই বিয়ের বিষয়ে অনুপ চেটিয়া ডেকান হেরাল্ডকে গত বৃহস্পতিবার বলেন, ‘শুরুতে আমি জেলে থাকায় তাদের প্রেমের বিষয়ে কিছু জানতাম না। আমাদের এই বিয়ের বিষয়ে কোনো আপত্তি নেই।’এদিকে বাংলাদেশি তরুণের সঙ্গে অনুপ চেটিয়ার মেয়ের বিয়ে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে ভারতীয়

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি অনুপ চেটিয়া বাংলাদেশিদের আসামের বৈধ নাগরিক হিসেবে স্বীকার করে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে অনুপ চেটিয়ার ঘনিষ্ঠ এক সহযোগী বিষয়টি নিয়ে বলেছেন, অনির্বাণ চৌধুরীর স্থায়ী নিবাস বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে। সুতরাং, তাদের আসামের নাগরিক হওয়ার কোনো প্রয়োজনই নেই।

উল্লেখ্য, ২০১৫ সালে ভারতের কেন্দ্রীয় সরকার এবং উলফার মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়। সে সময় আলোচনার জন্য বাংলাদেশে গ্রেপ্তার অনুপ চেটিয়াকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়। সেই ঘটনার প্রায় সাত বছর পর এই বিয়ে অনুষ্ঠিত হলো।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না