,

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৪

news-image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনী নামক স্থানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ড্রাম ট্রাকের সংঘর্ষে পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোর সারে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিপাগা গ্রামের ফিরোজ চন্দ্র বর্মনের ছেলে পিকআপ চালক রতন চন্দ্র বর্মন দুর্ঘটনা স্থলেই মারা যান। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিবেক (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি টাঙ্গাইল। আহতদের ১১ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের ঢাকাসহ টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, মহাসড়কের কুরনী নামক স্থানে বিকল হওয়া বালু ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির বাম পাশ দুমড়ে-মুচড়ে গেলে কমপক্ষে ২০ জন আহত হন। একই সময়ে বাসের পেছনে থাকা ড্রাম ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মুরগি ভর্তি অপর একটি পিকআপ দুর্ঘটনায় পড়ে। এতে পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়। পিকআপে থাকা পাঁচজন আহত হন। ঘটনাস্থলে মৃত্যু হয় চালক রতনের।

দুর্ঘটনার ফলে এতে ঢাকার দিকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মির্জাপুর অফিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোয়া ছয়টার দিকে পুলিশ রেকার দিয়ে বাস, পিকআপ ও বালু ভর্তি ট্রাক সরিয়ে নিলে সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ আহমেদ জানান, সকালে বাড়ির সামনে বিকট শব্দ শুনতে পেয়ে মহাসড়কে এসে দেখি দুর্ঘটনায় অনেক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিই।

গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না