,

ডিম খেলে অ্যালার্জি হচ্ছে, বুঝবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : ডিম খেলে অনেকেরই অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। ছোট থেকে বড় যে কারও মধ্যেই এই সমস্যা দেখা দিতে পারে। তবে অনেক সময়ই বহু মানুষ বুঝতে পারেন না যে ডিম থেকেই তার অ্যালার্জি হচ্ছে। এই পরিস্থিতিতে অ্যালার্জির মাত্রা বেড়ে যায় আরও। বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা ডিম স্পর্শ করলেও অনেকের অ্যালার্জি দেখা দেয়। ডিম থেকে হওয়া অ্যালার্জির কিছু উপসর্গ দেখা দেয়। যেমন-

* ডিম খেলে ত্বকের সমস্যা, চুলকানি, ত্বকে ফোলাভাব দেখা দিতে পারে।

* অ্যালার্জির কারণে চোখ থেকে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া কিংবা চোখ অনবরত চুলকালে বুঝতে হবে অ্যালার্জি দেখা দিয়েছে।

* শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় ডিম থেকে অ্যালার্জির কারণে। এছাড়াও হাঁচি, কাশির সমস্যা দেখা দেয়।

* ডিম থেকে অ্যালার্জি হলে বমি, তলপেটে ব্যথা, ক্র্যাম্প ধরা, মাথা ঘোরা, বমিভাব কিংবা ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আচমকা বাড়িয়ে দেওয়ার কারণে ডিম থেকে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে, তা আচমকা প্রভাব ফেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায়। একই রকমভাবে প্রভাব ফেলে ডিমের কুসুমও। এর ফলে অ্যালার্জির সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মত,এ ধরনের সমস্যায় যারা ভোগেন তাদের ডিম খাওয়া এড়িয়ে চলাই ভালো। তবে, শুধু প্রত্যক্ষভাবে ডিম খাওয়া এড়িয়ে চললেই চলবে না। তার সঙ্গে ডিম দিয়ে তৈরি নানা খাবারও এড়িয়ে যেতে হবে। যদি চিকিৎসক জানিয়ে দেন যে, কোনও ব্যক্তির ডিম থেকেই অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনেই খাবার খাওয়া দরকার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র